শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন

বাংলাদেশে নতুন করে আসতে পারে বিধি-নিষেধ

আপডেট: January 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: দেশে করোনা সংক্রমণের হার এক সপ্তাহে ৬০ ভাগ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক ডা. রোবেদ আমিন। এ কারনে নতুন করে আবার আরোপ হতে পারে বিধি নিষেধ।
আজ রোববার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গেছে।
সরকারি উপাত্ত তুলে ধরে তিনি বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
দেশে করোনায় যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি বলে জানান ডা. রোবেদ আমিন। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।
করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে।
অমিক্রন–সংক্রান্ত সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, আশার কথা হলো, অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই। নিজের সুরক্ষার জন্য শুধু নয়, অন্যের জন্যও এটি জরুরি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network