বাউফলে ব্রিজ নয় যেন মরণ ফাঁদ

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়নের গোপালীয়া বাজার ও পাকডাল খালের ওপর নির্মিত আরসিসি ব্রিজটি ভেঙে এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে। কিছু দিন আগে ব্রিজটির মাঝ বরাবর আরসিসি ঢালাই ভেঙে গিয়ে লোহার রড বেড়িয়ে আসে। দুই পাশের রেলিং নেই। এর ফলে ওই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পাকডাল গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন জানান, ২০-২৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে পাকডাল গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়ত করেন।এছাড়া এ ব্রিজ দিয়ে পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাছিপাড়া দাখিল মাদ্রাসা, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের কয়েশ শিক্ষার্থী যাতায়াত করেন।

কাছিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, ব্রিজটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। বির্তমানে ব্রিজটির মাঝ বরাবর ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে লোকজন যাতায়ত এতে করতেন। তাই আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনি এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিবাহিত করলেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় তিনি বিষয়টি আবার উত্থাপন করবেন বলে জানান।এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনকে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network