আপডেট: August 25, 2026
আবু সাঈদ খান :: বাকেরগঞ্জউপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গারুড়িয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন খান
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের আগ্রহ দেখা যাচ্ছে। তাদের মতে, এ প্রেক্ষাপটে মো: হেমায়েত উদ্দিন খান এর প্রতি সমর্থন বাড়ছে। গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় মহল্লায় এবং চায়ের দোকানে ও সামাজিক পরিসরে সম্ভাব্য সৎ যোগ্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে যে নামটি শোনা যাচ্ছে সে হচ্ছে মো: হেমায়েত উদ্দিন খান ! তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোন মতামত প্রকাশ করে নাই।
এই বিষয়ে জানতে চাইলে মো: হেমায়েত উদ্দিন খান বলেন, আমাকে নিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসাবে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে জেলা ও উপজেলা বিএনপির নীতি নির্ধারকদের ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে! তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন!

