বাকেরগঞ্জের নদীর সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহে গর্বের বাকেরগঞ্জ এর কমিটি গঠন

আপডেট: November 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন কে সমন্বয়ক, সাংবাদিক জিয়াউল হক আকন ও সমাজকর্মী মোঃ মাহাবুব আকন কে কো-সমন্বয়ক করে গর্বের বাকেরগঞ্জ (স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি বাকেরগঞ্জের বিশিষ্টজনদের সমন্বয়ে নদী রক্ষায় গর্বের বাকেরগঞ্জ নামে ২২ নভেম্বর একটি কমিটি অনুমোদন দিয়েছেন।

বাংলাদেশের সর্ববৃহৎ নদী বেষ্টিত উপজেলা বাকেরগঞ্জ।নদী বাকেরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটা অংশ।নদী কেন্দ্রিক বাকেরগঞ্জের ভবিষ্যতের কথা বিবেচনায় এই কমিটি বাকেরগঞ্জ উপজেলার নদী সমূহের সঠিক ও নির্ভুল তথ্য তৈরি, নদী সমূহের উৎপত্তি ও অন্য নদীর সাথে মিলিত হওয়া, নদী সমূহের ক্রমবিকাশ সহ বেসরকারিভাবে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবেন এবং বাকেরগঞ্জের নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিবে বলে জানা গেছে।

নদী রক্ষায় গর্বের বাকেরগঞ্জ কমিটি তে গর্বের বাকেরগঞ্জ এর বরিশাল জেলা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর শাখা এবং সকল (১৪ টি) ইউনিয়ন শাখা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বৃন্দ কে সদস্য করা হয়েছে।

এছাড়াও গর্বের বাকেরগঞ্জ এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ শামসুল আরেফিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মনির উজ্জামান খান কে পর্যবেক্ষক সদস্য করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network