শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাকেরগঞ্জে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর!

আপডেট: January 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২ টি ড্রম চিমনী ও একটি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে, মেসার্স রনি ব্রিকস -১ এর মালিক সৈয়দ কবির আহম্মেত ও মেসার্স সান ব্রিকস এর মালিক মো: হাবিবুর রহমান এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫ লাখ টাকা করে দুই ভাটার মালিকদের থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।৫ জানুয়ারি (সোমবার ) সকার থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ তারেক আজিজ। উক্ত মোবাইলকোর্টে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, বরিশাল সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে নিন্মোক্ত ইটভাটাসমূহের কিলন ভেঙ্গে দেওয়া হয়। এ সময় জরিমানা আদায় করা হয়েয়ে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network