শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: August 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এ মতবিনিময় সভা করেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয় অনেক ভাবেন। তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network