২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বাকেরগঞ্জে উম্মুক্ত জলাশয় পোনামাছ অবমুক্ত

আপডেট: মে ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে উম্মুক্ত জলাশয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক ও উম্মুক্ত জলাশয় এ পোনামাছ অবমুক্ত করা হয়।

রবিবার সকাল ১১ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের মহের হাওলাদার বাজার সংলগ্ন খালসহ ৩টি খালে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন খান এমপি, বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, বিএনপি নেতা হারুন সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network