বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আপডেট: November 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস।শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সেলিনা হোসেন বাবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন, ইসলামী আন্দোলনে উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদ।

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ আয়োজনের মাধ্যমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network