শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বাকেরগঞ্জে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট: July 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে কারিবুল আলম আকাশ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।আত্মহত্যার আগে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলোম।’

আকাশের বা‌ড়ি ব‌রিশাল নগরীর রোকেয়া আজীম সড়ক এলাকায়। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে আকাশ তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।বা‌কেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন ব‌লেন, আকাশ শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রেছে। দোকানের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network