শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার

আপডেট: August 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: বরিশালের বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাকসুদর রহমান (৪০) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। পুলিশ জানায়, একটি চেক ডিজঅনার মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত মাকসুদর রহমানকে আট মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network