বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে তরমুজবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও একজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা বাকেরগঞ্জ থেকে দাদুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।রমজানে নিত্যপণ্যের বাজারে অরাজকতা, ৯ ব্যবসায়ীকে জরিমানা
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটো রিকশা চালক হিরণ গাজী ও অটো রিকশার দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক হিরণ গাজী মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network