শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক::নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ সনের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে নতুন বছরকে বরণ করে নিতে ছিল আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ওসি (তদন্ত) আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পহেলা বৈশাখ কোনো রাজনৈতিক দলীয় উৎসব নয়; এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতির চিরায়ত লোকজ ঐতিহ্য।”

তিনি তাঁর বক্তব্যে নতুন বছরের শপথ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলা নববর্ষের এই শুভদিনে আমাদের অঙ্গীকার হোক সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাকেরগঞ্জ গড়ার।”উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বর্ষবরণের গানসহ বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগীত পরিবেশন করেন। উৎসবকে কেন্দ্র করে উপজেলা চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network