১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

বাকেরগঞ্জে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে বিক্ষোভ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট: মে ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে সৌরভ দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত শত শত মুসল্লি বাকেরগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত সৌরভ দত্ত (২১) উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। “আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে,” বলেন ওসি।

বিক্ষোভে বক্তারা সৌরভ দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “বিশ্বনবীর (সা.) সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।” বক্তারা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ঘটনার শুরুতে দায়িত্ব পালনে অবহেলা করেছে। এজন্য ওসি আবুল কালাম আজাদ ও এসআই তোফাজ্জেল হোসেনকে বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্থানীয় আলেম-ওলামাদের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে দলমত নির্বিশেষে শতাধিক মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে মুসল্লিরা সড়ক অবরোধ তুলে নেন।

এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network