বাকেরগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলার আসামি রাজিব ধরাছোঁয়ার বাইরে!

আপডেট: August 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
মামলা সুত্রে জানা যায় বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মনির তালুকদার এর কন্য অষ্টম শ্রেনীর মাদ্রাস পড়ুয়া ছদ্মনাম রেসি (১৪) কে একই বাড়ির শাহজাহান তালুকদারের কুলঙ্গার এবং বখাটে পুত্র রফিকুল ইসলাম রাজিব (২৬) প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষনের চেষ্টা করে। এরি ধারাবাহিকতায় গত ২০ জুলাই বিকাল অনুমান ৫ টায় রেসিকে বখাটে রাজিব তাহার বসত ঘরে ডেকে নিয়ে বারান্দায় রুমের মধ্যে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে।

রেসি ডাকচিৎকার দিলে রেসির চাচা রাসেল তালুকদার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। উক্ত ঘটনায় রেসির চাচা মো: রাসেদ তালুকদার বাকেরগঞ্জ থানায় গত ১লা আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের ২০০৩ এর ৯(৪)খ ধারায় রাজিবকে আসামি করে মামলা দায়ের করেন। যাহার জিআর নং-১৫০/২১।

এ প্রসঙ্গে মামলার বাদী সাংবাদিকগনদেরকে অভিযোগ করে জানান মামলাটি রুজু হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি রাজিব তালুকদারের পিতা মোঃ শাহজাহান তালুকদার ও অত্র এলাকার একটি ধর্নাঢ্য প্রভাবশালী মহল দেরকে নিয়ে মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে।

বর্তমানে মামলার বাদী ও ভিকটিম চরমভাবে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত জীবনযাপন করিতেছেন বলে জানান।

তিনি জানান, আমার বড় ভাইয়ের এতিম কন্যা রেসি আমার মায়ের সাথে পাদ্রিশিবপুর গ্রামের বাড়িতে থাকেন। কিন্তু মামলা দায়েরের পর থেকে রেসি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই রেসিকে বাড়িতে রাখা নিরাপদ নয়, তাই তাকে ঢাকাতে পাঠিয়ে দিয়েছি তার চাচার সাথে।

তাই উক্ত বিষয়ে মামলার বাদী রাশেদ তালুকদার আসামি রাজিব তালুকদারকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network