আপডেট: November 21, 2026
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ১১নং ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুজ্জামান খান খোকনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর, ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে বাকেরগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুজ্জামান খান খোকন বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী এলাকার আব্দুর রাজ্জাক খানের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান , বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ৩১(৯)২৬ [সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন) ২০২৬-এর ৬(২)/৮/৯/১০ ধারা]-এর সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

