শিরোনাম
সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: December 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ:: বরিশালের বাকেরগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তীব্র শীত মোকাবেলায় সংগঠনটির উদ্যোগে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের উত্তর ফালাঘর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকার ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফালাঘর গ্রামের প্রত্যন্ত এলাকায় ‘উত্তর ফালাঘর একতা সংঘ ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে অর্ধশত শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। কম্বল বিতরণের উপস্থিত থাকেন, উত্তর ফালাঘর একতা সংঘের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক রাজিব হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নয়ন। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানান, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দিনমজুর, বৃদ্ধ, নারী ও পথচারীরা। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। কম্বল পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে। এমন উদ্যোগ নেওয়ায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network