বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট: April 9, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। নিহত যুবক বরগুনা জেলার আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান (২৮)। তিনি ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জে আসছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network