রিপোর্ট অলিউল্লাহ:: “মানবতা, ক্রীড়া ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে চলবো মোরা একসাথে” অর্জন করবো মানবতাকে” এই শ্লোগানকে সামনে নিয়ে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদে ও দেশে অবস্থানরত যুবক ও প্রবাসীদের নিয়ে “Humanity And Sports Alliance” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে। ৮ মে ২০২৬ইং তারিখে ১০১ সদস্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি মনোনীত করা হয় পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় ম্যারিয়ট ক্যাটারিং ইভেন এন্ড সাপ্লাইয়ার প্রতিষ্ঠাতা মোঃ সোহেল শাহরিয়ার।
“Humanity And Sports Alliance” এই সংগঠনের আগামী ০১ বছরের কমিটিতে আছেন যারা সহ-সভাপতি শাহাদত হোসোন নয়ন, মর্তুজা মল্লিক লালন ও কাওছার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ও শাকিব সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদার সহ- সাংগঠনিক সম্পাদক ইউনুস খান, কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম,দপ্তর সম্পাদক ইব্রাহীম সবুজ, প্রচার সম্পাদক সজল আহম্মেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল-আমিন মৃধা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ আল নাইম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুল হক,শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম শাওন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনায়েত খান ,আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম,এান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম, ধর্ম ও সেচ্ছাসেবক সম্পাদক অহিদুল ইসলাম অমিসহ “Humanity And Sports Alliance” সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্যেবৃন্দ।
সংগঠনটির সভাপতি তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী বলেন, মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের “Humanity And Sports Alliance” সংগঠনটির উদ্দেশ্য।