বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি: মোজাম্মেল হোসেন মোহন
আপডেট: April 14, 2023
ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি: মোজাম্মেল হোসেন মোহন
আপডেট:
Photo Card
Preview
বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি: মোজাম্মেল হোসেন মোহন
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার করার শপথ গ্রহণের মধ্য দিয়ে ১৩ এপ্রিল রোজ শুক্রবার গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে গর্বের বাকেরগঞ্জ গাজীপুর শাখা কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। গর্বের বাকেরগঞ্জ গাজীপুর শাখা কমিটির সমন্বয়ক অলিউল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গর্বের বাকেরগঞ্জ'র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। মোজাম্মেল হোসেন মোহন বলেন, রক্ত দিবো-জীবন দিবো তারপরও বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার করে ছাড়বোই ইনশাআল্লাহ। তিনি বাকেরগঞ্জের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শীঘ্রই কঠোর কর্মসূচি দেওয়া হবে, আর এই কর্মসূচি তে বাকেরগঞ্জ সহ বিশ্বের যে যেখানে বাকেরগঞ্জের সন্তান রয়েছেন, তাদেরকে দেশের প্রচলিত আইনের ভিতরে থেকে আন্দোলনে অংশ নেওয়ার এখনই...
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার করার শপথ গ্রহণের মধ্য দিয়ে ১৩ এপ্রিল রোজ শুক্রবার গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে গর্বের বাকেরগঞ্জ গাজীপুর শাখা কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
গর্বের বাকেরগঞ্জ গাজীপুর শাখা কমিটির সমন্বয়ক অলিউল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গর্বের বাকেরগঞ্জ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মোহন।
মোজাম্মেল হোসেন মোহন বলেন, রক্ত দিবো-জীবন দিবো তারপরও বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার করে ছাড়বোই ইনশাআল্লাহ। তিনি বাকেরগঞ্জের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শীঘ্রই কঠোর কর্মসূচি দেওয়া হবে, আর এই কর্মসূচি তে বাকেরগঞ্জ সহ বিশ্বের যে যেখানে বাকেরগঞ্জের সন্তান রয়েছেন, তাদেরকে দেশের প্রচলিত আইনের ভিতরে থেকে আন্দোলনে অংশ নেওয়ার এখনই প্রস্তুতি নিতে হবে।
গর্বের বাকেরগঞ্জ’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান গাজী বলেন, আগা বাকের খা আমাদের বাকেরগঞ্জ দিয়েছেন। আর মোহন ভাই মাথা উঁচু করে সম্মানের সাথে আমাদের পথ চলার স্বপ্ন দেখিয়েছেন। তাই আমাদের সকলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।
বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সম্পাদক মঈনুল ইসলাম কবির গর্বের বাকেরগঞ্জের সভাপতির কাছে, বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারে রাজপথে কর্মসূচির দাবি জানিয়ে দ্রুত কর্মসূচি দেওয়ার দাবী জানান।
গাজীপুর শাখা কমিটির সমন্বয়ক অলিউল্লাহ খান ইফতার মাহফিলে উপস্থিত সকলকে গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও বক্তব্য রাখেন, গর্বের বাকেরগঞ্জ গাজীপুর শাখা কমিটির কো-সমন্বয়ক মোঃ রিয়াজ হাওলাদার, ছারোয়ার বিশ্বাস, সদস্য রাসেল মৃধা, জালাল গাজী, মামুন মৃধা প্রমুখ।সর্বশেষে বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনার লক্ষে মহান আল্লাহ্ তালার কাছে দোয়া ও মোনাজাত করা হয়।