বাকেরগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫

আপডেট: May 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ১৫ জনকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রাতে ও আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

মাদক বিরোধী অভিযানের বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network