বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের ম্যাগনেট উদ্ধার, আটক ১

আপডেট: November 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের বাঘারপাড়ায় ৩৪ কেজি ওজনের কোটি টাকা মূল্যের ম্যাগনেট (সিমানা পিলার) উদ্ধার করেছে যশোর র‌্যাব-৬। সোমবার রাতে উপজেলার জামদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ ম্যাগনেট উদ্ধার করা হয়। জড়িত থাকার অভিযোগে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোর সকালে র‌্যাব-৬ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করে।

আটক তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে।

র‌্যাব-৬ এর ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮ টারদিকে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে জামদিয়া এলাকার সাইফুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তা দিয়ে এক ব্যক্তি বিদেশী সিমানা পিলার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এ পিলারসহ তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বাঘারপাড়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, আটক তৌহিদুর কে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, গায়ে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কম্পানি ১৮১৮ ও ক্রস পতাকা আকৃতি ছবি আকা আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network