শিরোনাম

বাটাজোরে রোজাদারদের মাঝে তারুণ্যের মশাল ফাউন্ডেশনের বিনামূল্যে শীতল পানি বিতরণ

আপডেট: April 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্টার শামীম মীর , বরিশাল ।। প্রচণ্ড গরমে রোজাদারদের জন্য বিনামূল্যে শীতল পানি বিতরণ করছে বরিশালের গৌরনদীর বাটাজোর তারুণ্যের মশাল ফাউন্ডেশন। প্রতিদিন বিকেল থেকে ইফতারের সময় পর্যন্ত ঠান্ডা পানির বুথের মাধ্যমে এ পানি বিতরণ করা হচ্ছে।

 

অনন হাওলাদারের পরিচালনায় এবং তারুণ্যের মশাল ফাউন্ডেশন ও বিবিএম ক্লাব তত্ত্বাবধানে রমজানের প্রথম দিন থেকে রোজাদারদের এভাবেই বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করে আসছেন তারুণ্যের মশাল ফাউন্ডেশনের সদস্যরা। প্রতিদিন বিকেল হলে তারা পানি বিতরণে বেরিয়ে পড়েন। ইফতারির সময় পর্যন্ত চলে তাদের এ পানি বিতরণ।

 

তারুণ্যের মশাল ফাউন্ডেশনের পরিচালক অনন হালদার জানান, প্রতিদিন বিকেল থেকে পানি বিতরণ শুরু হয়। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিতরণ চলে। রোজারদের তৃষ্ণা মিটাতে মশাল ফাউন্ডেশনের একটি সামান্য উদ্যেগ মাত্র।

 

তিনি আরও বলেন, এর আগে তারুণ্যের মশাল ফাউন্ডেশনের উদ্যেগে গরীব অসহায়দের জন্য মানবতার দেয়াল করে দেয়া হয়েছে। মানবতার সেবার জন্য কাজ করাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারুণ্যের মশাল ফাউন্ডেশন রোজাদারদের জন্য শীতল পানি বিতরণ করছে। এটি অনেক ভালো একটি কাজ। এর মাধ্যমে রোজাদাররা যেমন উপকৃত হচ্ছেন তেমনি ছেলেমেয়েরাও সামাজিক কাজে উদ্বুদ্ধ হচ্ছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network