শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বানারীপাড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট: October 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্ব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া থানার সাধুরবটতলা এলাকায়। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network