শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বানারীপাড়ায় ট্রলার চালকের লাশ উদ্ধার

আপডেট: December 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রাম-সংলগ্ন সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক ট্রলারচালকের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ৩০ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাফসান নামের একটি কাঠভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদির মালামালভর্তি ট্রলার ডুবে যায়। আজ (১ ডিসেম্বর) বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা মুদিমালবাহী ট্রলারচালক কামাল শেখের (৫২) লাশ উদ্ধার করেন।

নিহত কামাল শেখ পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে।

জানা গেছে, গতকাল ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌপথে নুরনবী নামের পণ্যবাহী ট্রলারটি মুদি মালামাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাচ্ছিল। পথে বানারীপাড়ার সদর ইউনিয়নের ব্রাক্হ্মণকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এম আর রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কা লাগে। এ সময় মুদিমালবাহী ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল শেখ নিখোঁজ হন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা কামাল শেখের লাশ উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা আজ সকালে কামাল শেখের লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় কাঠবাহী ট্রলার ও এর চালক আল-আমিনকে (৩৫) আটক এবং  ময়নাতদন্তের জন্য কামাল শেখের লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network