শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট: January 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো ‍::সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশাল জেলার বানারীপাড়ায় উপজেলায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মো. আকবর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দীনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী।রোববার সন্ধ্যা সারে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা নাসিরকে আটক করা হয়।

আটককৃত নাসির মাদক মামলার আসামি ‍এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত, ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে নাসিরকে আটক করা হয়।

বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে নাসির উদ্দিনকে বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের সাজা ও ১০০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত আসামি ছিলো। আটকের পর রবিবার রাতেই নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেন সেনাবাহিনীর অভিযানিক দল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network