শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট

আপডেট: September 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ঘরের দরজা ভেঙে ও অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিদ্দিক শরীফ জানান, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাতে তাঁদের বাড়িতে হানা দেয়। প্রথমে তারা বসতঘরের সিসি ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতরা তাঁর ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে পরিবারের সব সদস্যকে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

গভীর রাতে অস্ত্রের মুখে এমন ডাকাতির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোরালো তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network