বাসচাপায় ৫ যাত্রী নিহত

আপডেট: November 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহণের একটি বাস গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network