শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী

আপডেট: February 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন।

শনিবার বিকালে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

নতুন যোগদানকারী এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই আমি জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যোগদান করে বিএনপির পতাকা তলে সক্রিয়ভাবে কাজ করে যাব৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের আলোকে আমরা বিএনপির হয়ে কাজ করব৷ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী আজ থেকে আমাদের সঙ্গে বিএনপিতে যোগ দিলেন৷ আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে৷

যোগদান অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network