শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ, থমথমে নয়াপল্টন

আপডেট: December 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ বা সেখান থেকে কাউকে বের হতে দেখা যায়নি।

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকেও নয়াপল্টনে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিন সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া আরামবাগ মোড় ও নাইটিঙ্গেল মোড়ে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেট বসাতে দেখা গেছে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে।

আবার নয়াপল্টনের আশপাশের গলির মুখেও অবস্থান নিয়েছে পুলিশ। অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার দুই পাশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যারিকেড থাকবে। বুধবারের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ১০ ডিসেম্বরের গণসমাবেশস্থল নিয়ে সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েন চলছে। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। আর সোহরাওয়ার্দী উদ্যানে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার ব্যাপারে অনঢ়। বিকল্প স্থান হিসেবে তারা আরামবাগ, জাতীয় ঈদগাহে যেতে রাজি।

তবে সরকার বলে আসছে, কোনোভাবে রাস্তার ওপর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। সোহরাওয়ার্দীর বিকল্প হিসেবে তারা উন্মুক্ত কোনো মাঠ চাইলে দেওয়া হবে। সমাবেশের স্থান নিয়ে দুইপক্ষ ভিন্ন মেরুতে অবস্থানের মধ্যে নয়াপল্টনে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network