শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: কাদের

আপডেট: May 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা ভাইরাস সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

আজ সোমবার সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।এই সংকটে পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীকে আস্থা রাখার আহবান জানান তিনি।

কাদের বলেন, সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে এবং সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।কাদের আরও বলেন, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে। এছাড়া কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থবিধি মেনে ঈদের ছুটি কাটানোর আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারীর শুরু থেকেই অসহায় গরিব মানুষের পাশে রয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক তাদের ধন্যবাদ জানান। বলেন, আসন্ন ঈদে দলীয় নেতাকর্মীদেরকে কর্মহীন বেকার ভাসমান মানুষের পাশে থাকার আহবান জানাই।করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করছেন তাদের মনোবল ও হতাশ না হয়ে সাহসের সঙ্গে কাজ করার আহ্বানও জানান সেতুমন্ত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network