শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

আপডেট: December 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি সাতজন এমপি। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।

দলের পক্ষ থেকে বগুড়া-৬ সংসদ সদস্য গোলাম সিরাজ এই ঘোষণা দেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এমপিরা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া সাত এমপি হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network