১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ এক সপ্তাহ পর হস্তান্তর

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী যুবক শহিদুল ইসলাম শহিদের (৩৮) লাশ এক সপ্তাহ পর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার (৬ই ডিসেম্বর) বিকালে সীমান্ত পিলার ৬৪/এমপির নিকট দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহতের পিতা নস্কর আলী মালিতা এবং ছোট ভাই রুহুল আমিন লাশ শনাক্ত করেন।

পরিবারের পক্ষ থেকে লাশ শনাক্তের পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শাহিনা খাতুন এবং ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম পাকুর উপস্থিতিতে নিহতের পিতা এবং আপন ছোট ভাইয়ের নিকট লাশ হস্তান্তর করে জীবননগর থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/এমপি হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে মাদকদ্রব্য নিয়ে আসার সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলী মালিতার ছেলে শহিদুল ইসলাম শহিদ বিএসএফ এর গুলিতে নিহত হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network