বিয়ের অনুষ্ঠানে উপহার কাঁচা মরিচ!

আপডেট: July 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: বিয়ের অনুষ্ঠানের কাঁচা মরিচ উপহার দিয়ে আলোচনায় এসেছেন অতিথিরা। রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচের দাম। গতকাল কোথাও কোথাও এক হাজার টাকার ওপরে উঠেছিল কাঁচা মরিচের দাম। হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে আইনজীবী মাহমুদুর রহমানের বউভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তাঁর এক বন্ধু।

অভিনব এ উপহার নিয়ে আসা এস এম রায়হান বলেন, ‘দেশে যে হারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।’

বরের চাচা খলিলুর রহমান বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network