১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন যুবকের কারাদণ্ড বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর ২১ মাস পর জামিনে মুক্ত বরিশালসহ দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বাকেরগঞ্জে কাদা-মাটির সড়কে চরম ভোগান্তি, সংস্কারের দাবি স্থানীয়দের ৭ বছরের শিশুর পাকস্থলী থেকে ৫ টাকার কয়েন উদ্ধার বরিশালে শিয়াল হত্যা করে মাংস দিয়ে রুটি পিঠা খাওয়ার অভিযোগ, ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন বিটিএমএ’র কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক আকতার ফারুক শাহিন, অর্থ সম্পাদক মামুন অর রশিদ

বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

আপডেট: জুলাই ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পেছন থেকে একটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।বৃহস্পতিবার বিকেলে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু।

পুলিশের ভাষ্য, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাঁজা গাচটির ওজন প্রায় সাত কেজি।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গাঁজা গাছসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network