শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩৮ লাখ ৪৫ হাজার, মৃত্যু ২ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৬৭ জন।করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৮৪ হাজার ৭৪১ জন।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সবচেয়ে আক্রান্ত এবং মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যুর দিকে দিয়ে স্পেন চতুর্থ। দেশটিতে ২৬ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ইতালিতে ২ লাখ ১৫ হাজার এবং মৃত্যুর সংখ্যাতেও তৃতীয় ইতালি। দেশটিতে ২৯ হাজার ৯৫৮ জন করোনায় মারা গেছেন।চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ২ লাখ ৭ হাজার ৯০০ জন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্যে। দেশটিতে ৩০ হাজার ৬৮৯ জন করোনায় মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network