বিয়ের দই কিনতে গিয়ে প্রাণ গেল বাবার

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ বদরপুর ইউনিয়নের সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে অটোরিকশা চালাতেন। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ও মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন।

নিহত রশিদের বড় ভাই শাজাহান বলেন, রশিদ জুমার নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দই কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। ত মোটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদ।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network