বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা!

আপডেট: December 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। বেগুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিলেন তারা।বুধবার (৬ ডিসেম্বর) পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা নামক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন – কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।

পুলিশের ধারণা, আটক নারীর পেটেও ইয়াবা রয়েছে। তবে তা এক্স-রে করার পর জানা যাবে।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কের ওইস্থানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। পরবর্তী সেই সবজিগুলোর মধ্যে বেগুনের ভেতরে পাওয়া যায় ইয়াবাগুলো।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি জানান, আটক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network