বেতাগীতে ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: January 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে আলোচিত ইউপি সদস্য শামীম খানকে পুড়িয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।,

আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।,

এই মামলার বিবরণ থেকে বেতাগী থানার ওসি গত বছরের ৮ আগস্ট মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২টার সময় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাট বাজার সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীমের মায়ার হাঁট নামক
এলাকার টিনসেট বসতঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩) ও তার স্ত্রী দগ্ধ হন। পরদিন গুরুতর অবস্থায় শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট তিনি মারা যান।,

এ ঘটনার দুইদিন পর ১৩ আগস্ট শামীমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বেতাগী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলে তারা হত্যার দায় স্বীকার করে। এ ছাড়া হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চাঁন মিয়ার নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ইউপি সদস্য শামীমকে পুড়িয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী চাঁন মিয়া ঘটনার পর থেকেই পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্রুত তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।,

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network