১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

বেশি দামে সার বিক্রয়, ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ও বীজ ডিলার জহির ট্রেডার্সে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৮ই সেপ্টেম্বর ২০২৪) দুপুরে পরিচালিত এই অভিযানে বেশি দামে সার বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি বলেন, জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে বিএডিসির সার ও বীজ ডিলার কেন্দ্রে তদারকিকালে সরকার নির্ধারিত এক হাজার ৩৫০ টাকা বস্তার টিএসপি সার এক হাজার ৯৪০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে বিক্রয় করা, সারের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, ভালো কীটনাশকের সাথে মেয়াদোত্তীর্ণ কীটনাশক একসাথে রেখে বিক্রয় করা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

এসময় আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া বিতরণ করা হয় সচেতনতামুলক লিফলেট চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network