ব্রিজ ভেঙে বালুর ট্রাক খালে

আপডেট: May 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের শৈলকুপার খুলুমবাড়িয়া-চরপাড়া নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের খালের ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। শনিবার দিবাগত রাতে পাউবোর প্রধান খালের এ ব্রিজটি ভেঙে পড়ে জনগুরুত্বপূর্ণ এ সড়ক বন্ধের ফলে শৈলকুপার ২৫ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

জানা যায়, সাধুহাটী-চামটিপাড়া মোড় থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মাণ হয়েছিল।

দীর্ঘদিন পুনঃসংস্কার না হওয়ায় ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রাস্তা ভুল করে বালুবোঝাই একটি ট্রাক লাঙ্গলবাঁধ যাওয়ার জন্য এ রাস্তায় গিয়ে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে যায়। এতে চরপাড়া, খুলুমবাড়িয়া, মাদলা, নাদপাড়া, হাকিমপুর, নলখোলাসহ ২৫টি গ্রামের মানুষের থানা সদরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে এ এলাকার মানুষের থানা সদরের সাথে যোগাযোগ করতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।এ ব্যাপারে আবদুল ছাত্তার নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘বালুবোঝাই ট্রাকটি লাঙ্গলবাঁধ যাওয়ার উদ্দেশে রাস্তা ভুল করে চলে এসে ব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে আমরা চরম ভোগান্তিতে আছি। সেই সাথে স্কুলে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ সেখানে বালুবোঝাই ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে যায়।যত দ্রুত সম্ভব ব্রিজটি পুনঃনির্মাণ করা যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করব।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network