ভবানীপুরে পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন

আপডেট: June 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট কারখানায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিয়ে হঠাৎ কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফ্লোরের বিভিন্ন মেশিন ও ফেব্রিকসসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, গভীর রাতে ভবানীপুর এলাকার সোয়ান নিট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তেই বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network