শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

আপডেট: June 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম:: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির খাঁন (৫৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির খাঁন ওই এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে এলাকায় মাদকের ডিলার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে ৭টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর এবং ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি যৌথ দল জামিরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবির খাঁনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network