শিরোনাম
বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, তদন্ত দাবি বাউফলে গৃহবধূকে যৌন নির্যাতনের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা ফারুক প্যাদা কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন আটক ৬ শিক্ষা সপ্তাহে চরফ্যাশন উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের সম্মাননা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

আপডেট: February 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে শহরের হাবিব মেডিক্যাল সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম ফাবিয়া আক্তার (২০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা বলেন, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিয়া আক্তারকে হাবিব মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই ফাবিয়ার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন। তারা হাবিব মেডিকেলে ভাঙচুর চলালে পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।হাবিব মেডিক্যাল সেন্টারের স্টাফ রাজিব ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ক্লিনিকে আসার আগেই রোগীর অবস্থা গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network