ভুয়া ডাক্তার আটক

আপডেট: July 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সদর উপজেলা থেকে এক ভুয়া মেডিসিন ও হূদরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ডা. মো. নুরুল হাসান (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার (৩০ জুলাই) তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত শনিবার রাতে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি হসপিটাল থেকে তাকে আটক করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মেডিসিন ও হূদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ২০২০ সাল থেকে নুরুল হাসান নোয়াখালীর গুডহিল হসপিটাল কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল রোগী দেখে আসছেন। তার দেয়া রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়। পরে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম তাকে সনাক্ত করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দেয়া হবে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে জয়পুরহাট থানায় আরো একটি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network