১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এর আগে, সোমবার সকালে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানায় ইসি। এ বিষয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার এবং সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এর বাইরে অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে বা ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।তবে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে ইসি ওই সিদ্ধান্ত থেকে সরে এসে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network