শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ভোট চাইতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে বাকেরগঞ্জের কাউন্সিলর প্রার্থী সাবরিনা

আপডেট: April 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জ পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার (জিয়া) আসন্ন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাবরিনা আক্তার বলেন, আমি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার আমার স্বামীর বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আকন বাড়ি। আমি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এবং পাশে থাকতে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সেবার মান নিশ্চিত করতে কাজ করবো।

এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে সাবরিনা আক্তারের পক্ষে সমর্থন কামনা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থী সাবরিনা আক্তারের সরাসরি যোগাযোগ ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে, ঈদুল ফিতরের পর থেকেই দিন দিন তার গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হচ্ছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network