শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: February 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

.

 

 

ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলী সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আজ রবিবার ভোলা প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে । এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি কৃত ৩৩% কোটা সংরক্ষণ বাতিলের জন্য কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানান।জেলা আইডিইবি,সংগ্রাম পরিষদ, ডিইএব ও ছাত্রপ্রতিনিধি সকলের বক্তব্যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রুখে দিতে কেন্দ্রের যে কোন কর্মসূচি বাস্তবায়নে,ভোলা জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রস্তুত আছে বলে জানান।

এ সময় ভোলা জেলা আইডিবির ভারপ্রাপ্ত সভাপতি-মো হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ডিইএব এর সদস্য সচিব-রিয়াজ উদ্দিন ও ভোলা জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব আকবার হোসেন মানববন্ধনের পক্ষে নানাবিধ যুক্তি উপস্থাপন করেন,এছাড়া ডিপ্লোমা প্রকৌশলী
বিল্লাল নাফিস,শিউলি,মহিউদ্দিন,সাইফুল ইসলাম সহ অনেকে বক্তৃতা প্রদান করেন।
মানববন্ধন শেষে ছাত্রপ্রতিনিধিরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network