শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভোলায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: June 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মায়াব্রীজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুন) পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তাদের নিকট থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network