শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ভোলায় আড়াই কেজি গাঁজাসহ আটক ২

আপডেট: April 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় পৃথক দুটি অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।কোস্টগার্ড জানিয়েছে, ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে দেড় কেজি গাঁজাসহ একজন মাদকবিক্রেতাকে আটক করা হয়।
অপরদিকে একই সময়ে ভোলার সদর থানাধীন উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক আরও একটি বিশেষ অভিযান চালানো হয়।সেখানে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ আরেকজন মাদককারবারিকে আটক করা হয়। জব্দ গাঁজাগুলোসহ আটক ওই দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network