শিরোনাম
শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ

ভোলায় একশত কোরআনে হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
ভোলা প্রতিনিধি:: করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে ১০০ কোরআনে হাফেজেদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
রোববার ভোলা জেলা পরিষদ চত্বরে এ খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।
 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, ছোলা, আলু, চিনি, তেল, পেঁয়াজ, চিনি ও খেজুঁর।জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে কোরআনে হাফেজরাও একরকম কর্মহীন হয়ে পড়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশে দাড়িঁয়েছি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network